হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমীর আলী তালুকদারকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টার দিকে পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। শিকদার ফরিদুল ইসলাম বলেন, গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের দিনেই আমীর আলী তালুকদার বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি দোকান ঘর দলীয় দাপটে দখল করেন। এর ফলে দলের ভাবমুর্তি নষ্ট হয়।
এ বিষয়ে গত ৪ নভেম্বর পৌর বিএনপির আহবায়ক কমিটির সভায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত মোতাবেক পরপর ৩টি নোটিশের পরে আজ তাকে দল থেকে বহিস্কার ও সকল দায় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে জানার জন্য চেষ্টা করে আমির আলীকে মুঠোফোনে পাওয়া যায়নি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.