এস.এম. শামীম, খুলনা
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল গাজী পাড়ায় জমিজমা ও অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজা বাঁধন (৩০) এর হাতে থাকা ধারালো ছুরির আঘাতে চাচা শেখ মনিরুল ইসলাম ও চাচি তাহমিনা বেগম গুরুতরভাবে রক্তাক্ত জখম হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৬ এপ্রিল) বিকাল ৬টার দিকে চাচা শেখ মনিরুল ইসলামের সঙ্গে জমিজমা ও টাকা-পয়সা নিয়ে বিরোধের এক পর্যায়ে বাঁধন ধারালো ছুরি দিয়ে চাচার মাথা ও কানে এলোপাথাড়ি কোপাতে থাকে। চাচি তাহমিনা বেগম স্বামীকে রক্ষার্থে এগিয়ে আসলে বাঁধন তাকে মাথায় ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। এরপর বাঁধন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহতদেরকে উদ্ধার করে প্রথমে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে, তাদের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী চাচা শেখ মনিরুল ইসলামের কন্যা মুনা বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন (মামলা নং- ৬, তারিখ ০৭/০৪/২০২৫)।
পুলিশ অভিযুক্ত ভাতিজা বাঁধনকে দিঘলিয়া এমএ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, "গ্রেফতারকৃত আসামীকে উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।"
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.