মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
"আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
আন্তর্জাতিক নারী দিবস কমিটি, দুর্বার নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—নারীর প্রতি সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এছাড়া নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.