মোঃ রাসেল মোল্লা, নড়াইল:
নড়াইল সদর উপজেলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
বিছালী ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হিমায়েত হুসাইন ফারুক।
এছাড়া উপস্থিত ছিলেন বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সান্টু, ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ওয়াহিদুল জামান, মোল্লা জাকারিয়া, খান ইকবাল হোসেন, হালিম বেপারি, শেখ মোরাদ হোসেন, হাফিজুর রহমান, গাজী সালাউদ্দিন, হেদায়েত হোসেন, আলম মোল্লা, নুর-ইসলাম, সহিদুর মোড়ল, রাজিব হোসেন, রুবেল মোল্লা বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান এবং বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.