খন্দকার ছদরুজ্জামান বিশেষ প্রতিনিধি
০৩ ডিসেম্বর সকালে এনআই এক্টের মামলায় ০৫(পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও (৪,৭৫,০০০) টাকা জরিমানাপ্রাপ্ত আসামী আহসানুল কবীর পাপ্পুকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। আসামি আহসানুল কবীর পাপ্পু লোহাগড়া থানার পোদ্দারপাড়া গ্রামের মৃত দৌলত হোসেনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এএসআই(নিঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে সকালে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.