নড়াইল সংবাদদাতা
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম বুধবার নড়াইলে যোগদান করেছেন।
জানা যায়, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তিনি তিন বছর র্যাবে দায়িত্ব পালন করেন। পরে বরিশাল সদরের সার্কেলে এএসপি হিসেবে দুই বছর দায়িত্বে ছিলেন। মোঃ রবিউল ইসলাম দুইবার আফ্রিকার মুসলিম দেশ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন (২০১৩-১৪ ও ২০১৭-১৮)। জেলা পুলিশ সুপার হিসেবে এটি তার প্রথম দায়িত্ব।
শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।”
নতুন কর্মস্থল সম্পর্কে তিনি আরও বলেন, “নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান এবং চিত্রা নদীর নাম জড়িয়ে রয়েছে। শুনেছি এখানকার মানুষরা খুব কালচারাল। তাদের সঙ্গে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশা করি নড়াইলের জন্য কিছু ভালো করতে পারবো।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.