খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি
বুধবার ( ১৭ জুলাই) বেলা ১২ টায় বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ,সুইডেনের সহযোগিতায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ঋষিপাড়ায় এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করেন নড়াইল সদর হাসপাতালের আরএমও সজল কুমার বকসী।
এ সময় শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অয়ন কুমার দাস,জেলা দলিত হরিজন সংগঠনের সভাপতি সুমন কুমার দাস, জেলা পাদুকা ও কুটির শিল্পের সভাপতি মেঘনাথ কুমার দাস (রবি), রাইটস অব দলিত'স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার,মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাসী বৈরাগী জেলা দলিত যুব ঐক্য পরিষদের সম্পাদক প্রিয়া দাস,জেলা যুব ফোরামের সদস্য বিপুল বিশ্বাস,দলিত সদস্য গৌতম বিশ্বাস, মধু বিশ্বাস, সজিব বিশ্বাস,সৌরভ বিশ্বাসসহ নড়াইল জেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহায়তা পেয়ে আফরা গ্রামের কল্পনা বিশ্বাস জানান,‘এর আগে কখনো আমাদের ঋষিপাড়ায় এমন কোন ক্যাম্প হয় নি যে আমরা সেবা পাবো। দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে এই মেডিক্যাল ক্যাম্পে আমরা সেবা পেয়ে অনেক খুশি হয়েছি।’ এ সময় মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.