চৌধুরী মনিরুজ্জামান কালিয়া
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে পিতার ঘোড়ার গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাদমান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর শিকদার নামের এক কৃষক নিজ জমি থেকে ঘোড়ার গাড়িতে পাট বোঝাই করে বাড়ি ফিরছিলেন। গাড়িতে সেসময় তাঁর ছোট ছেলে সাদমানও ছিল। কর্দমাক্ত রাস্তায় চলতে গিয়ে হঠাৎ পা পিছলে ঘোড়ার গাড়ির চাকার নিচে পড়ে যায় শিশুটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাদমান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হয়েছে।”
শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়-স্বজনরা বাড়িতে ভিড় করছেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.