নিজস্ব প্রতিবেদক
মাদক ব্যবসায়ের সাথে জড়িত দুই ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ০৭ জুন শুক্রবার সকাল ৫ টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই অপু মিত্র ও এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার সদর থানার মোঃ তুফান সিকদার (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৬০(ষাট) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে নড়াইল জেলার নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে এসআই পুলক চন্দ্র মন্ডল ও এসআই নয়ন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াগাতী থানার নলামারা গ্রামের কালিপদ বৈরাগী (৬৪) কে গাঁজাসহ আটক করে।
এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩০০ (তিনশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে কালিয়া ও নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.