শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে নরসিংদী জেলা শহরের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল হাসান রিপন, বেলাবো উপজেলা ছাত্রদল সভাপতি পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সদস্য আশিক সুজন মামুন, বেলাবো উপজেলা তারুণ্য দলের সভাপতি মোবারক সরকার, বিএনপি নেতা অহিদুজ্জামান অহিদ, ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাতেন আল মামুন, এবং জল্লাবাদ ইউনিয়ন যুবদলের নেতা এমডি সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে আমানুল্লাহ আমান বলেন, “আমাদের প্রিয় নেতা মঞ্জুর এলাহী ভাইয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। অতীতেও নরসিংদী জেলা বিএনপির শক্তিশালী ভূমিকা বজায় রাখতে কাজ করেছি, ভবিষ্যতেও দলকে সুসংগঠিত রাখতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
নেতৃবৃন্দ এই সাক্ষাৎকে দলের সাংগঠনিক সম্পর্ক জোরদার এবং প্রবাস ও দেশের মধ্যে কার্যকর সমন্বয়ের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.