খুলনা, ১ ফেব্রুয়ারি ২০২৬:
মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহে নারী সাংবাদিকদের ক্রমবর্ধমান ঝুঁকি, পেশাগত প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার বাস্তবতায় তাদের সক্ষমতা ও সুরক্ষা জোরদারের লক্ষ্যে খুলনা প্রেস ক্লাবে নারী সাংবাদিকদের মধ্যে পেশাদার সাংবাদিকতা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। এই উদ্যোগকে নারী সাংবাদিকদের জন্য নিরাপদ ও সমান কর্মপরিবেশ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
‘Equally Safe: Towards a Feminist Agenda to the Safety of Journalists (FEMSOJ-2)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Bringing the Unseen to Light”—অর্থাৎ সমাজে আড়ালে থাকা সত্য, নিপীড়ন ও বৈষম্যের গল্প জনসম্মুখে তুলে ধরা। অনুষ্ঠানে নারী সাংবাদিকদের হাতে প্রয়োজনীয় আধুনিক পেশাদার সরঞ্জাম তুলে দেওয়া হয়, যা মাঠপর্যায়ে নিরাপদ ও কার্যকর সাংবাদিকতায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, নারী সাংবাদিকরা এখনও পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও সহিংসতার ঝুঁকির মুখে পড়ছেন। এসব বাস্তবতা মোকাবিলায় কেবল নীতিগত আশ্বাস নয়, বাস্তব সহায়তা, নিরাপত্তা নিশ্চয়তা ও দক্ষতা বৃদ্ধিমূলক উদ্যোগ জরুরি। এই ধরনের সরঞ্জাম সহায়তা নারী সাংবাদিকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং অনুসন্ধানী ও ঝুঁকিপূর্ণ বিষয় কাভারে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চা ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত দায়িত্ব। এই উদ্যোগ নারী সাংবাদিকদের কণ্ঠকে আরও শক্তিশালী ও দৃশ্যমান করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, নারী সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.