বিশেষ প্রতিনিধি চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া এলাকায় নির্মাণাধীন ৯নং বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিস ভবনের চলমান নির্মাণকাজ ও বাউন্ডারির সীমানা নির্ধারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ১২টায় তিনি নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি, ভূমির সীমানা নির্ধারণ এবং সংশ্লিষ্ট বিষয়াদি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাঐসোনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমদ আলী, বাঐসোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মদ বাবলু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত ব্যক্তিরা জানান, ভূমি অফিস ভবনের নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন এবং নির্ধারিত সীমানা অনুযায়ী বাউন্ডারি নির্মাণ নিশ্চিত করতে এ পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ও মানসম্মতভাবে নির্মাণকাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
NGS/MMH
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.