মো. মামুন মোল্লা ফুলতলা
নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা মহানগর যুবদলের কেসিসি ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন বেগকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) খুলনা মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে জুলাইয়ে প্রকাশিত কেসিসি ২ নম্বর ওয়ার্ড যুবদলের আংশিক কমিটিতে নূর হোসেন বেগকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নূর হোসেন বেগের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন ও সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নূর হোসেন বেগের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খুলনা মহানগর যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তরের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.