নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদীতে যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে শহরের মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ বরসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
কনে পক্ষের আত্মীয়দের দাবি, বর ও বরপক্ষকে খাওয়ানোর পর আনুষ্ঠানিকতা শুরু করতে গেলে বর হঠাৎ ৫০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কনে পক্ষ তা প্রত্যাখ্যান করলে বর বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং আসর ছেড়ে পালিয়ে যান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নোয়াখালী সদর মডেল থানার পুলিশ জানায়, বরসহ দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, কনে স্থানীয় একটি কলেজের অনার্স পড়ুয়া এবং এতিম তরুণী। তার মামারাই বিয়ের আয়োজন করেন। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া বর একজন সরকারি ড্রাগ সুপার হিসেবে নোয়াখালীতে কর্মরত। তার বাড়ি ফেনী জেলায়।
এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন বলেন, “আমার ভাই পালায়নি, বরং কনে পক্ষের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি হয়েছে। যৌতুক চাওয়ার অভিযোগও সঠিক নয়।”
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.