নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া পৌরসভার মধ্য সিতারামপুর এলাকায় একটি বসতবাড়ির পরিত্যক্ত ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মধ্য সিতারামপুর গ্রামের মৃত কালাচানের স্ত্রী সবুরুন্নেসার বাড়ির পূর্ব পাশের পরিত্যক্ত একটি ঘরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সবুরুন্নেসার বাড়িতে প্রায় পাঁচ বছর ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন সুমন হাওলাদার ও তাঁর স্ত্রী কাজল বেগম। বাড়ির পূর্ব পাশের পরিত্যক্ত ঘরের একটি জানালা খোলা ছিল। অপর একটি বন্ধ জানালা দিয়ে একটি রশি বাইরে বের করা ছিল। অসাবধানতাবশত রশিটিতে টান পড়লে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের ভেতরে আগুন ধরে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর কালিয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাজল বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.