জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় জমিজমা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে মো.ইছুব মোল্যা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. ইছুব মোল্যা কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। আহতরা হলেন, একই থানার খামারবাড়োখালি গ্রামের ইসরাফুল মুন্সির দুই ছেলে ফিরোজ এবং আসরাফুল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত ইছুব মোল্যার সাথে তার চাচোতো ভাই আতা মোল্যার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সোমবার সকাল ৯ টার দিকে বিরোধপূর্ণ একটি জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু'পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইছুব, ফিরোজ এবং আশরাফুল জখম হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. ইছুব মোল্যাকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুইজনকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.