শেখ ফসিয়ার রহমান নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মহাজন উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় আসাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৫ মার্চ দুপুর ১২টার দিকে মহাজন উত্তরপাড়ার ওই শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় প্রতিবেশী আসাদ মোল্যা বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতর শিশুটিকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। একপর্যায়ে শিশুটির মেজো বোন বাড়িতে এসে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন আসাদ মোল্যা শিশুটিকে ছেড়ে দিয়ে পালিয়ে যান।
পরে আশপাশের লোকজন শিশুটির বাবা-মাকে খবর দেন। তাঁরা বাইরে থেকে বাড়িতে ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর শিশুটিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে আসাদ মোল্যাকে আসামি করে নড়াগাতী থানায় মামলা করেন।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.