নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের কালনা-নড়াইল-যশোর মহাসড়কে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় একটি প্রাইভেট কার থেকে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মালিবাগ মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে মালিবাগ মোড়ে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন সদর থানা পুলিশের সদস্যরা। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিল একটি প্রাইভেট কার। সন্দেহ হওয়ায় গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে গাড়ির পেছনের ডিকিতে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পরে গাড়িতে থাকা ইমরান হোসেনকে আটক করা হয়।
আটক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে। উদ্ধার করা বোতলগুলো কীভাবে তাঁর কাছে এসেছে এবং সেগুলো কোথায় নেওয়া হচ্ছিল, তা জানতে তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু জানান, মালিবাগ মোড় এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ‘এস্কাফ’ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা নেশাজাতীয় পানীয়ের উৎস ও পরিবহনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তদন্তের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.