শেখ ফসিয়ার রহমান, নড়াইল
নড়াইল জেলা জাতীয় পার্টির ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট গাজী মাহবুবুর রহমান ইমরানকে সদস্যসচিব করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় নড়াইল জেলা টাউন হলে কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়। জেলার তিনটি উপজেলা, একটি প্রশাসনিক থানা, তিনটি পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজকে আহ্বায়ক ও অ্যাডভোকেট গাজী মাহবুবুর রহমান ইমরানকে সদস্যসচিব করে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় ৭১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বায়ক অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, সব ভেদাভেদ ভুলে বর্তমান সংকটময় সময়ে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। একই সঙ্গে সময়োপযোগী রাজনৈতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সদস্যসচিব অ্যাডভোকেট গাজী মাহবুবুর রহমান ইমরান বলেন, দীর্ঘদিন দলের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবে নেতাকর্মীরা অনেকটা বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। নড়াইল জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মেজর গাজী আশরাফুল আলমের নেতৃত্বে অতীতে দলটি শক্তিশালী অবস্থানে ছিল উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজের নেতৃত্বে নড়াইলকে জাতীয় পার্টির একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.