নিজস্ব প্রতিবেদক
“আগামী দুই বছর বেঁচে থাকলে আমার এই অবহেলিত এলাকার সর্বস্তরে উন্নয়ন হবে। আমি সব সময় জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ”—এমন মন্তব্য করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তাঁর নির্বাচনী এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তবে ইতোমধ্যে এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইল-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে বলে জানান সংসদ সদস্য। তিনি বলেন, অনুদান বিতরণে কোনো পূজামণ্ডপ বাদ পড়বে না। ধারাবাহিকভাবে সব পূজামণ্ডপে সমানভাবে এ অনুদান বণ্টন করা হবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন। এ সময় তিনি এলাকার চলমান ও পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.