বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়ায় আলোচিত ইমদাদ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চুন্নু শেখকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত দুইটার দিকে নড়াগাতী থানার চাপাইল ব্রিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তারেকের নেতৃত্বে এএসআই নজরুল ইসলামসহ পুলিশের একটি দল চাপাইল ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় চুন্নু শেখকে গ্রেপ্তার করা হয়। চুন্নু শেখ নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত আসর শেখের ছেলে। তিনি ৯ নম্বর বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। যোগানিয়ায় সংঘটিত ইমদাদ হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত ১ নম্বর আসামি। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.