বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতীতে পৃথক দুটি মামলায় ওয়ারেন্টভুক্ত ও তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম বিশ্বাসকে (৪০) গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা-পুলিশ। রোববার (১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার তালা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) এফ এম তারেকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলামসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে তালা বাজার এলাকা থেকে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম বিশ্বাস নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মৃত মজনু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, শামীম বিশ্বাসের বিরুদ্ধে জিআর-১১০/২৩ নম্বর মামলায় তিন বছরের সাজা রয়েছে। এ ছাড়া জিআর-১৪/২২ নম্বর মামলাসহ তাঁর বিরুদ্ধে পৃথক দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে নড়াগাতী থানায় নেওয়া হয়। পরে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.