বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আশিক শেখ ও তাঁর সহযোগী অহিদুল শেখ। স্থানীয়ভাবে আশিক শেখ ‘ছোট চেয়ারম্যান’ নামে পরিচিত বলে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামে আশিক শেখের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আশিক শেখ মৃত বালা শেখের ছেলে এবং অহিদুল শেখ নুরু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলীর নির্দেশনায় এসআই এফ এম তারেক ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ ডুমুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.