নিজস্ব প্রতিবেদক
নড়াইল-১ (কালিয়া) আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নড়াগাতী থানার খাশিয়াল এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মতবিনিময় সভায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি বিএনপি থেকে দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীদেরও সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা এবং আসন্ন স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের বিষয়ে আলোচনা ও মতবিনিময় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সংসদ সদস্যের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবীরের পক্ষ থেকে সংশ্লিষ্ট ছয় ইউনিয়নের সব পর্যায়ের নেতাকর্মী এবং দলীয় সমর্থনপ্রত্যাশী প্রার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.