মোঃ মনিরুজ্জামান চৌধুরী স্টাফ রিপোর্টার
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় নড়াগাতী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নওশের বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. বুলবুল কবির, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. কোবাদ শিকদার, কোষাধ্যক্ষ খান আবুল হোসেন, সহকোষাধ্যক্ষ বি.এম. নজরুল ইসলাম কাবুল, নড়াগাতী থানা যুবদলের সদস্যসচিব মো. সাখায়েত হোসেন (ঝুনু), যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি নড়াগাতী থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নড়াগাতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাছারি মাঠ অতিক্রম করে নড়াগাতী থানার সামনে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি যোগানিয়া বাজার, পহরডাঙ্গা বাজার, মূলশ্রী, বাগুডাঙ্গা বাজার, চাপাইল ব্রিজ, বল্যাহাটী ও পাখিমারাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নড়াগাতী থানা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
কর্মসূচিতে নড়াগাতী থানার ছয়টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.