স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতী বাজারে বিএনপির জিয়া পরিষদ (নড়াইল শাখা) নির্বাহী সদস্য অধ্যাপক বি. এম. নাগিব হোসেনের নির্বাচনী প্রচার গেট ও ব্যানার ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নড়াগাতী থানা বিএনপির সহ-সভাপতি লস্কার ফিরোজ আহম্মদ শনিবার (১৮ অক্টোবর) সকালে নড়াগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নড়াগাতী বাজারসংলগ্ন ব্রিজের পাশে মুকুলের দোকানের সামনে স্থাপিত প্রচার গেটটি ভেঙে ফেলে। গেটটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল।
লস্কার ফিরোজ আহম্মদ বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাঙচুর। নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে।”
অধ্যাপক বি. এম. নাগিব হোসেন বলেন, “বিএনপির গণতান্ত্রিক আন্দোলন ও আমাদের শান্তিপূর্ণ প্রচার কার্যক্রমে যারা ভয় পাচ্ছে, তারাই এ ধরনের নিন্দনীয় ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই ভাঙচুর আমাদের দমাতে পারবে না। জনগণ বিএনপির পাশে আছে, আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই থেকে এক ইঞ্চিও পিছিয়ে যাব না।”
তিনি আরও বলেন, “আমি দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন পেয়েছি। এই জনপ্রিয়তাকেই ভয় পেয়ে প্রতিপক্ষ এমন সন্ত্রাসী তৎপরতায় লিপ্ত হচ্ছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, ঘটনাটি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
নড়াগাতী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সুগবিন্দ বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।” স্থানীয় বিএনপি নেতারা বলেন, এটি নির্বাচন ব্যাহত করা ও নেতাকর্মীদের ভয় দেখানোর অপচেষ্টা। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.