বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা
নড়াইলের নড়াগাতীতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নড়াগাতী থানা পুলিশ।
গত ২৬ অক্টোবর নড়াইলের নড়াগাতী থানার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের ডুটকুরা গ্রামের রাজবংশীপাড়ায় সুভাষ বিশ্বাসের চায়ের দোকানের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কবির শেখ খুলনার তেরখাদা থানার নলিয়ারচর গ্রামের জলিল শেখের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই এফ এম তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় কবির শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানানো হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.