মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় আজ ২০ জুন ২০২৪ রোজ বৃহস্পতিবার "বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন" (BCPRTA) বোদা উপজেলায় চৌধুরী মার্কেটে OPPO A15s একটি মোবাইল ফোন মানিক নামে এক ব্যক্তি আব্দুল্লাহ টেলিকমে লক খুলতে আসে এবং তার কথা বার্তা সন্দেহ জনক হওয়ায় সোনালী টেলিকমে ঐ ব্যক্তিকে পাঠায়। পরবর্তিতে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান (সোনালী টেলিকম) মানিকে মোবাইল ক্রয়ের রশিদ এবং বক্স আছে কিনা জানতে চাইলে উক্ত মোবাল ফোনের কিছুই নাই বলে জানায় এবং মোবাইল ফোনটি তার শেলক রানিগঞ্জ বাজার, আটোয়ারী, পঞ্চগড়ে রাস্তায় কুড়িয়ে পেয়েছে বলে জানায়। পরবর্তীতে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান বোদা থানার সেকেন্ডে অফিসার আবু বক্কর সিদ্দিক কে অবগত করলে মোবাইল ফোনটি জব্দ করে থানায় হস্তান্তর করার নির্দেশনা দেন।
বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন পঞ্চগড় জেলার মোবাইল ফোন টেকনিশিয়ানরা হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ইতিমধ্যে ব্যপক সুনাম অর্জন করেছেন। পরবর্তীতে আজ মোবাইল ফোন সেকেন্ডে অফিসার এস আই আবু বক্কর সিদ্দিকের নির্দেশনায় এস আই মতিয়ার রহমান এর কাছে হস্তান্তর করেন BCPRTA বোদা উপজেলা কমিটির সদস্যরা। বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যদের এধরনের জনসেবা মুলক উদ্যোগকে বোদা থানা পক্ষ থেকে স্বাগত জানান।
এবিষয়ে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য নুরুজ্জামানের সাথে আলাপচারিতার সময় জানা যায় বোদা উপজেলার মতো যদি সকল জেলা এবং উপজেলার মুঠোফোন টেকনিশিয়ানরা মোবাইলের মালিকানার কাগজ পত্র যেমন, মোবাইলের imei সহ বক্স, মোবাইল ক্রয়ের রশিদ আছে কি না এবিষয়ে যাচাই বাছাই করে লক আনলক করেন তাহলে মোবাইল ফোন চুরি/ছিনতাই অনেক কমে যাবে বলে জানান । প্রশাসনের পাশাপাশি সকলে মিলে একসাথে কাজ করলে মুঠোফোন দ্বারা অপরাধ অনেকটা কমে আসবে। এই উদ্দেশ্য কে বাস্তবায়ন করার জন্য সারা দেশের মোবাইল ফোন টেকনিশিয়ানদেরকে সুসংগঠিত করার জন্য কাজ করছেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা এবং মহাসচিব জনাব মোঃ হাজবুল আলম জুলিয়েট । সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে নুরুজ্জামান জানান, "মুঠোফোন দ্বারা অপরাধ দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি করার" জন্য সারা বাংলাদেশে কাজ করছে বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর সদস্যরা।
বোদা উপজেলা ও পঞ্চগড় জেলা কমিটি এযাবত প্রায় শতাধিক স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করে ব্যাপক সুনাম কুড়িয়েছে। ফোনটি জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেল ফোন রিপেয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন এর নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামান, পঞ্চগড় জেলা কমিটি সভাপতি ওমর ফারুক, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সহ দপ্তর আশিক ইসলাম, বোদা উপজেলা কমিটির সভাপতি বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ অনেকে। উক্ত মোবাইল ফোনটিতে থাকা সিমের মাধ্যমে মুল মালিক হজরত আলীকে খুজে পাওয়া যায় এবং মোবাইল ফোন টি পরবর্তীতে থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজ পত্র দেখিয়ে থানা থেকে নেওয়ার জন্য বলা হয় ।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.