দুমকি ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) "Understanding Climate Change & Climate Finance: National & International Perspective" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন। সঞ্চালনায় ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটো। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ।
প্রধান অতিথি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তন শুধুমাত্র একটি পরিবেশগত ইস্যু নয়, এটি আমাদের অর্থনীতি, জীবনযাত্রা এবং ভবিষ্যৎ উন্নয়নের ওপর সরাসরি প্রভাব ফেলে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেকসই অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও বলেন, ব্যাটারি পুনঃব্যবহার ও লেড সংগ্রহে অপরিকল্পিত পদ্ধতির কারণে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। এই সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রণয়ন অত্যন্ত জরুরি।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ এবং প্রধান বক্তা ছিলেন পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ডিএমডি ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ। কর্মশালাটি স্পন্সর করে পিকেএসএফ।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কর্মশালায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বিকেল ৫টায় কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.