আশরাফুজ্জামান, গাইবান্ধা
পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারমাথা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনুর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব রাজু আহমেদ।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজু প্রামাণিক, মাহফুজ সরকার, মামুন সরকার ও ফরহাদ কবির ফুয়াদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক সুমন ও রাজু সরকার, উপজেলা যুবদলের সদস্য আলামিন, পৌর তাঁতী দলের আহ্বায়ক সোহাগ প্রধান লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ মন্ডল লেবু, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ।
এ সময় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার পরিবেশ তৈরির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.