আশরাফুজ্জামান গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক মো. আল ইয়াসা রহমান তাপাদারকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। স্থানীয় অনলাইন সংবাদমাধ্যম ‘খবরবাড়ি ২৪ ডটকম’ তাঁর কর্মকালীন দায়িত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং জনসেবায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।
উপস্থিত সাংবাদিক ও প্রশাসনের প্রতিনিধিরা বলেন, পলাশবাড়ীতে দায়িত্ব পালনকালে মো. আল ইয়াসা রহমান তাপাদার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ভূমিসেবা সহজীকরণ, জনদুর্ভোগ লাঘব এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখেছেন। বিশেষ করে পৌর প্রশাসক হিসেবে নাগরিক সেবা নিশ্চিত করা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিকতা প্রশংসিত হয়েছে। সম্মাননা স্মারকে তাঁর কর্মনিষ্ঠা, সততা, দক্ষতা ও জনসেবামূলক অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন, পৌরসভার প্রকৌশলী নুরুজ্জামান সরকার, খবরবাড়ি ২৪ ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, মডেল প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক রবিউল হোসেন পাতা, জ্যেষ্ঠ সাংবাদিক ফেরদৌছ মিয়া ও মাসুদার রহমান মাসুদ।
এ ছাড়া পলাশবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি আশরাফুজ্জামান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, সাংবাদিক মোমেনুর রশিদ সাগর, ওমর ফারুক, সরকার লুৎফর রহমানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা বিদায়ী কর্মকর্তার সঙ্গে কর্মকালীন স্মৃতিচারণ করেন এবং তাঁর পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.