নিজস্ব প্রতিবেদক
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে উঠান বৈঠক, দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাদ এশা পহরডাঙ্গা ইউনিয়নের মূলশ্রী গ্রামে তাঁর নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন মল্লিক কামরুজ্জামান হিটু। এতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের পাশাপাশি নারী ও যুবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মূলশ্রী গ্রামের সন্তান মাওলানা মুশফিকুর রহমান (মোহাক্কের)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ ব্যক্তি মোঃ পটু মল্লিক। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মল্লিক কামরুজ্জামান হিটু।
এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে মতবিনিময় হয়। একই সঙ্গে প্রয়াত ব্যক্তিদের স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
দোয়া মাহফিলে প্রয়াত ব্যক্তিদের ভুলত্রুটি ক্ষমা করে তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.