নড়াইল প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তিনি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশারের কনিষ্ঠ পুত্র এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদারের ছোট ভাই।
রোববার (১৮ অক্টোবর) আসরের নামাজের পর নিজের বাড়িতে নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান।
সভায় আহমেদ সিকদার মিরাজ বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা, সমর্থন ও দোয়া পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।
স্থানীয়ভাবে তরুণ নেতৃত্বের প্রত্যাশী হিসেবে পরিচিত মিরাজ বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বড় ভাই মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তবে আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা চূড়ান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.