খুলনা পাইকগাছার ৪ নং দেলুটি ইউনিয়নের সৈয়দখালীতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতা জেরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টা৩৫ মিনিটে মোঃ আব্দুল মজিদ সানা (৫৭) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪৭) দম্পতির উপর মৃত মোঃ রাজ্জাক মোল্লার পুত্র মোঃ আলম মোল্লার (৪৫) নেতৃত্বে অতর্কিত সন্ত্রাসী হামলা সহ জীবন নাশের চেষ্টা ও ঘরবাড়ি ভাংচুর করে এমন অভিযোগ উঠেছে।
এসময় তার সহযোগী হিসাবে সাথে ছিলো মোঃ পীর আলী শেখ (৫৫)এর পুত্র মোঃ রাসেল শেখ (২৪), মোঃ পীর আলী শেখের স্ত্রী ছায়রা বেগম (৪৫)। 
মোঃ আব্দুল মজিদ সানার পুত্র মোঃ মনিরুল ইসলাম সানা জানান, আমি খবর পেয়ে জাতীয় পুলিশ সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টা জানায়, স্থানীয় বিগরদানা ক্যাম্পের পুলিশের সহায়তায় উদ্ধার হয় আমার মা এবং বাবা। পরবর্তীতে তাদের গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এই সন্ত্রাসীরা আগে অনেকবার এমন ঘটনা ঘটিয়েছে যার কারণে থানায় সাধারণ ডায়েরিও করি,যাহা স্থানীয়ভাবে বসাবসির মাধ্যমে মীমাংসা হয়। আমার ক্রয়কৃত জমির উপর তাদের শকুনের মত নজর পড়েছে মনে হয়, বারবার আমার পরিবারের উপর এমন আতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ এ বিষয়ে আরো জানা যায়, মামলার প্রস্তুতি চলছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.