মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনী ও শিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংস্থার উদ্যোগে দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালি। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয়। এ সময় স্কুলশিক্ষার্থীদের মধ্যে সাবান বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাইমারি শিক্ষক প্রশিক্ষণ কর্মকর্তা আজহারুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর জামায়াতের আমির ডা. জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শফিয়ার রহমান, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.