কক্সবাজার প্রতিনিধি: কামরুন তানিয়া
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পি.এম.খালী আদর্শ আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পি.এম.খালী ইউনিয়ন শাখার সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক হাফেজ মোস্তাক আহমেদ।
এমন একটি গুরুত্বপূর্ণ পদে তাঁর মনোনয়নকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উত্তর পাতলী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কমজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. হাসান।
হাফেজ মোস্তাক আহমেদ শৈশবে পাতলী তাহফীজুল কুরআন হেফজ খানা থেকে পবিত্র হিফজুল কুরআন সমাপ্ত করেন। তিনি ১৯৯৮ সাল থেকে কক্সবাজার জেলার বিভিন্ন মসজিদে খতমে তারাবী পড়ানোর পাশাপাশি নিজেকে শিক্ষাক্ষেত্রে আরও উন্নত করতে দাখিল, আলিম, ফাযিল এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৯ সালে উত্তর পাতলীতে এলাকার যুবকদের নিয়ে ইসলামিক সমাজ কল্যাণ পরিষদ গঠন করেন, যা পরবর্তীতে ২০০০ সালে মিশকাতুন্নবী (সাঃ) মাদ্রাসা প্রতিষ্ঠায় পরিণত হয়। বর্তমানে সেখানে প্রায় ৪০০ ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছেন এবং সাবেক ছাত্ররা বিভিন্ন পেশায় কর্মরত।
এছাড়াও, তিনি পি.এম.খালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইবার নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি এলাকার রাস্তা, টিউবওয়েল, ড্রেন, গাইড ওয়ালসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করেছেন, যা সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
এ বিষয়ে এম. হাসান বলেন, “হাফেজ মোস্তাক আহমেদ একজন আদর্শবান ও শিক্ষানুরাগী মানুষ। তাঁর নেতৃত্বে মাদ্রাসাটি আরও উন্নত ও আধুনিক শিক্ষার আলোয় আলোকিত হবে—এমনটাই প্রত্যাশা করি।” এমন ইতিবাচক নেতৃত্ব পেয়ে এলাকাবাসীও সন্তোষ প্রকাশ করেছেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.