শেখ ফসিয়ার রহমান, নড়াইল
প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করেন। দেশব্যাপী আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসন। এ উপলক্ষে কালিয়ায় স্থানীয় পর্যায়ে এক উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উন্মুক্ত মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী, নড়াগাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বুলবুল হোসেন, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই রাব্বি কামাল ও নওশের আলী বিশ্বাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা মনিরুজ্জামান মনা, সরদার আর্মিস্টং, আনিচুর রহমান মারুফ, এস এম নান্নু জামান, কালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেন এবং ক্রীড়ানুরাগী বশির আহমেদ বাচ্চু।
অনুষ্ঠানে শিক্ষক তুরুন কান্তি মল্লিক, প্রলয় কুমার ঘোষ, মিতু বিশ্বাস, মো. সামিউজ্জামান, মো. মহিউদ্দিন, সুবর্ণা ঘোষ, অসিত কুমার পাল ও করুণাময় দাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরকে ঘিরে স্থানীয় পর্যায়ে এ আয়োজন শিক্ষার্থী ও তরুণদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এ আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের ক্রীড়া কার্যক্রমের সঙ্গে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থী ও ক্রীড়ানুরাগীদের সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.