মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠ ও সমন্বিত সম্পর্ক বজায় রাখার জন্য তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “দায়িত্ব পালনকালে মো. গোলাম কবির প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনে থাকবে।”
প্রেসক্লাবের মহাসচিব এস. এম. সাব্বির বলেন, “প্রেসক্লাব গোপালগঞ্জের যেকোনো উদ্যোগে তিনি সবসময় সহযোগিতা করেছেন। তার বিদায়ে আমরা একজন শুভানুধ্যায়ীকে হারাচ্ছি।” অনুষ্ঠানে প্রেসক্লাবের অন্যান্য সদস্য, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.