হারুন শেখ, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা শাহ আউলিয়া (রহ.) বাগ হাফিজিয়া মাদ্রাসায় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মো. তাওহিদুল ইসলাম। সততা ও নিষ্ঠার সঙ্গে প্রায় আট মাস ধরে তিনি মাদ্রাসাটি পরিচালনা করছেন।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়দের ভাষ্য, মাওলানা তাওহিদুল ইসলামের নেতৃত্বে শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় মনোযোগ ও শুদ্ধতা বেড়েছে। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে শাহ আউলিয়া বাগ (রহ.) জামে মসজিদের ইমামতিও করছেন।
মাওলানা তাওহিদুল ইসলাম বলেন, “আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করছি, তিনি আমাকে এই মহান দায়িত্ব পালনের তৌফিক দিয়েছেন। আমি কেবল একজন ক্ষুদ্র খাদেম। চেষ্টা করছি শিক্ষার্থীদের সঠিকভাবে দিকনির্দেশনা দিতে।”
তিনি আরও বলেন, “এই প্রতিষ্ঠানে ছাত্রদের সহি কুরআন শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির চর্চা করানো হয়, যাতে তারা ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় আগ্রহী হয়ে উঠতে পারে।”
তিনি ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটানো জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.