হাফিজুর সরদার ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে ৩ জুন সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মাদক মামলার আসামি বারাশিয়ার মাদকব্যবসায়ী মনিরের বাড়ি থেকে ৫২ বোতল ফেনসিডিল সহ ৪ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় - গ্রেফতারকৃত আসামিরা হলেন ফকিরহাট সদরের বারাশিয়া গ্রামের পিতা-মৃত হামিদ শেখের পুত্র মোঃ মনির শেখ (৪৫), বালিয়াডাঙ্গা গ্রামের পিতা-মৃত আক্কাস খান এর পুত্র মোঃ মারুফ খান (৩৮) উৎকুল গ্রামের পিতা- আব্দুল গনি ঢালি ইলিয়াস ঢালী (৫৫) যাত্রাপুর এলাকার পিতা-মৃত আঃ ছাত্তার হাওলাদার মোঃ সাবু হাওলাদার (৩৫) । এই অভিযান পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার এসআই মোঃ তাইজুল ইসলাম, এস আই জয়দেব বশু, এসআই মাসুদ রানা সহ পুলিশের একটি দল।
এবিষয় ফকিরহাট মডেল থানার সহকারী পুলিশ সুপার (এ.এসপি সার্কেল) মোঃ রবিউল ইসলাম শামীম সাংবাদিকদের জানান ফকিরহাট উপজেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে, কোন ছাড় দেওয়া হবে না।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.