গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্বকানিপাড়া (খোলনাডী) ও উত্তর উড়িয়া এলাকায় নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নদীভাঙনের কারণে ওই এলাকার মানুষের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা ক্রমেই হুমকির মুখে পড়ছে। দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ সময় এলাকাবাসী নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.