নিজস্ব প্রতিবেদক
ফেনীতে মাদকবিরোধী চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি কভার ভ্যানকে বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় এসআরবি-৭-এর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকও গুরুতর আহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফেনী সদর থানাধীন ফতেপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটের দিকে এসআরবি-৭, সিপিসি-১-এর সদস্যরা ওই এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করেন। চেকপোস্টের কার্যক্রম চলাকালে রাত ১২টা ৩৫ মিনিটের দিকে একটি ট্রাক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসে।
এ সময় ট্রাকটি চেকপোস্টে থাকা একটি কভার ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় চেকপোস্টে দায়িত্ব পালনরত এসআরবি-৭, সিপিসি-১-এর টহল কমান্ডার ডিএডি মোঃ আলমগীর হোসেন এবং ট্রাকের চালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে ডিএডি মোঃ আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় ট্রাকের চালক বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.