মোঃ ইমরান, বটিয়াঘাটা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বটিয়াঘাটায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনেয়ারা তান্নির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওন, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, সমবায় কর্মকর্তা জান্নাতুন নেসা, আইসিটি কর্মকর্তা আসলাম ফেরদাউস, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমির আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ রায়, কামরুল ইসলাম, দাউদ হোসেন, শিবেন্দ্র গাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুন নাহার, ওসি (তদন্ত) মনিরুল ইসলাম এবং বটিয়াঘাটা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনায় বক্তারা বলেন, ২৫ মার্চ ছিল বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কালরাত। পাক হানাদার বাহিনী সেদিন ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে বাঙালি জাতিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল। সেই ভয়াল গণহত্যার স্মরণে জাতি আজ শ্রদ্ধাভরে তাদের স্মরণ করছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.