গলাচিপা প্রতিনিধি
পটুয়াখালীর বদনাতলী এলাকায় পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম মো. সাব্বির হোসেন। সে নিজের বাবার নাম মো. সাদ্দাম হোসেন বলে জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার মাগরিবের পর বদনাতলী পল্টনের একটি কক্ষে শিশুটিকে একা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে নিজের নাম ও বাবার নাম বলতে পারলেও পরিবারের কোনো সদস্যের মোবাইল নম্বর কিংবা বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।
শিশুটি জানায়, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার হাজিরহাট এলাকায়। বর্তমানে পরিবারের সঙ্গে চর মনতাজের সুলিশ বাজার এলাকায় বসবাস করে। তবে সে কীভাবে বদনাতলী এলাকায় এসে পৌঁছেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
স্থানীয়রা জানান, শিশুটিকে নিরাপদে রাখা হয়েছে এবং তার স্বজনদের খোঁজ করার চেষ্টা চলছে। বর্তমানে সে বদনাতলী ঘাট এলাকায় রয়েছে।
এ বিষয়ে শিশুটিকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবার-পরিজনের সন্ধান জানলে দ্রুত যোগাযোগ করে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.