স্টাফ রিপোর্টার, খুলনা:
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির সকল জেলার জন্য নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মোঃ আফছার আলী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী টিপু সুলতান এর সঞ্চালনায়, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন এর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৫ সেপ্টেম্বর শুক্রবার, খুলনা মহানগরীর সামসুর রহমান রোডের স্কুল হেলথ ক্লিনিক অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দসহ মোঃ আব্দুর রহিম, মোঃ আসাদুজ্জামান, মোঃ গোলাম রসূল, মোঃ ইমরান হোসেন, মোঃ মন্টু, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বশির প্রমুখ।
কমিটির নতুন গঠন স্থানীয় এবং বিভাগীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে গ্রহণ করা হয়েছে। উপস্থিত নেতৃবৃন্দ সকল জেলার কমিটির সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আগামী দিনের পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.