নড়াইল প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলের নড়াগাতী থানাধীন ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের ১৬টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সোহেল রানা। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তাঁদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও আয়োজনের বিষয়ে খোঁজ নেন। পরে প্রতিটি পূজামণ্ডপের সভাপতির হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।
সোহেল রানা ৬৭ নম্বর ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জে.ডি.এন. মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি তাসিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
পরিদর্শনকালে সোহেল রানা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করার সুযোগ সৃষ্টি করে। সবাই মিলে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করবেন—এটাই তাঁর প্রত্যাশা।
এ সময় বাঐসোনা ইউনিয়নের সুশীল সমাজের ব্যক্তিবর্গ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন মো. সোহেল রানা। এলাকার মানুষের পাশে থাকা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনী প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বলে জানান।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.