নিজস্ব প্রতিনিধি
নড়াইলের বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) আব্দুল গফফার মোল্যা (সবার প্রিয় ‘হুজুর স্যার’) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার তিনি কামশিয়া এলাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি বার্ধক্যজনিতসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল গফফার মোল্যা ১৯৭৩/১৯৭৪ শিক্ষাবর্ষে বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করেন। পরবর্তীতে তিনি স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেন।
তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন তার স্বজনরা।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.