নিজস্ব প্রতিবেদক
খুলনা নগরীর সরকারি ব্রজলাল (বিএল) কলেজের ২ নম্বর গেট এলাকায় এক যুবককে গুলি করার ঘটনা ঘটেছে। এতে মহিদুল (২২) নামে এক যুবক আহত হয়েছেন। আহত মহিদুল খালিশপুর থানার উত্তর কাশীপুর এলাকার বাসিন্দা। তিনি শওকত খাঁর ছেলে। জানা গেছে, মহিদুল তেলের গাড়িতে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় অবস্থানকালে মহিদুলের ওপর গুলির ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। মহিদুলের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার এলাকায় বলে জানা গেছে।
ঘটনার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.