নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ শাইরা শারমিনকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরে তাকে জানিয়ে দেওয়া হয়, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পূর্বানুমতি ছাড়া তার বিদেশ গমন সম্ভব নয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন এখন এসবির সরাসরি নিয়ন্ত্রণে এবং কোনো সন্দেহভাজন বা নজরদারির তালিকায় থাকা ব্যক্তিকে এসবি ক্লিয়ারেন্স ছাড়া দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।
ব্যারিস্টার পার্থ জানান, তার স্ত্রী ও কন্যা সন্তান চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু এসবির আপত্তির পর তারা বিমানবন্দর থেকে ফিরে এসেছেন। তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যথাযথ অনুমতি নিয়েই তারা পরবর্তীতে বিদেশ যাবেন।”
শেখ শাইরা শারমিনের পারিবারিক পরিচয়ও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলাল উদ্দীনের মেয়ে এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের বোন। শেখ হেলাল বর্তমানে বাগেরহাট-১ এবং শেখ তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
ঘটনার পর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে এখন পর্যন্ত এসবি বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.