স্টাফ রিপোর্টার:
বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে একটি এয়ার পিস্তল এবং ৯৩টি এয়ার গুলি সহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ১টা ৩০ মিনিটের দিকে বেনাপোল আইসিপি কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আটক হয়েছেন ভারতীয় নাগরিক গাড়িচালক জাসপাল সালুজার ছেলে গুরজীত সালুজা (৩১) এবং হেলপার মালকিয়া নাওয়াদির ছেলে রাম দাস নাওয়াদি (২৪)। উভয়েই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা।
বিজিবি জানায়, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টহল দল CG 04PU 5288 নম্বরের ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ার পিস্তল ও ৯৩টি এয়ার গুলি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে চালক ও হেলপার জানান, এটি তাদের প্রথমবারের মতো বাংলাদেশে কাঁচামরিচ বহনকারী ট্রাক নিয়ে আসা এবং নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনেছেন।
জানা যায়, আটক ট্রাকের কাঁচামরিচের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ, ঢাকা, এবং সিএন্ডএফ এজেন্ট ওমর এন্ড সন্স। আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি’র সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ ধরনের তল্লাশি চালানো হয়েছে। পণ্যবাহী ট্রাক থেকে পিস্তল ও গুলি জব্দ করার পর মামলার মাধ্যমে চালক ও হেলপারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন উপদেষ্টাঃ অ্যাডভোকেট জাকিয়া মিম চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ মামুন হাচান। মফস্বল সম্পাদক: শেখ মাহাবুব আলম। প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান। অস্থায়ী অফিস: মুজগুন্নি খালিশপুর খুলনা। যোগাযোগ: 01728-060690, ইমেইল: naragatirsangbad@gmail.com ( গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর )।
Copyright © 2026 নড়াগাতীর সংবাদ. All rights reserved.